বাগেরহাটের মোল্লাহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম প্রমুখ।