কুড়িগ্রামের রাজারহাটে মাল বোঝাই ট্রলি থেকে পড়ে ১যুবক ও গাছ থেকে পড়ে অপর এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার চাবির পশার ইউনিয়নের পাঠক মৌজার আঃ জব্বারের ছেলে আঃ সাত্তার(৩৮) রোববার (৭নভেম্বর) তার ভায়রার সাথে ট্রলি যোগে মালামাল নিয়ে আসার পথিমধ্যে সেলিমনগর-রাজারহাট সড়কের পাঙ্গা গ্রামীণ টাওয়ারের পাশে ট্রলি থেকে সকলের অগোচরে পাকা সড়কে পড়ে যায়। এ সময় ট্রলি তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে লোকজন ঘাতক ট্রলিসহ চালককে মেকুরটারী এলাকায় আটক করে রাজারহাট থানায় সোর্পদ করে। অপরদিকে বৃহস্পতিবার রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের গাছ থেকে একই মৌজার ইউসুফ আলীর ছেলে আশিক(২০) পড়ে গিয়ে গুরত্বর আহত হলে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার(৮নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান নিশ্চিত করেছেন।