সোমবার সন্ধ্যা ৭টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকার বালৈর দোকান সংলগ্ন ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, মতলেব খাঁ (৮২), রুহিন খাঁ (৪৭) ও সৈকত খাঁ (২৪)। তাঁদের বাড়ি বাগেরহাটের সুগন্ধি গ্রামে। মতলেব খাঁ ও রুহিন খাঁ সম্পর্কে দাদা-নাতি হন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে পিলজংগ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুগন্ধি গ্রামের মতলেব খাঁ ঘটনা¯’লেই নিহত হন। এ সময় আহত রুহিন খাঁ ও সৈকত খাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলির চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।