খুলনার ভৈরব নদের ওপর নির্মাণাধীন ভৈরব সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। গত রোববার (৬ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন ভৈরব সেতুর খুলনা শহরাংশের রেলিগেট প্রান্তের ১৩ এবং ১৪ নং পিলারের কাজ সরজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, খুলনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, সেতুর কনসালটেন্ট ফার্মের টীম লিডার রইসউদ্দিন, খুলনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের (করিম গ্রুপ) পরিচালক মোঃ মাহবুবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার এস এম নাজমুল, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান, সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও তরুন সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম প্রমুখ।