বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক র্চ্চার বিকল্প নেই। মাদকের অভিশপ্ত জীবন থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার র্চ্চা বাড়াতে হবে।ক্রীড়াই যুব সমাজের মেধা ও মননকে বিকশিত করে এবং তরুন প্রজন্মকে সমাজ বিনির্মানে উদ্দীপ্ত করে। স্থানীয়ভাবে খেলাধুলায় আগ্রহী যুবকরা একসময় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরী হবে। গতকাল বিকালে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে “শহিদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে-২০২২ এর ফাইনাল খেলায় গোয়ালমাঠ ফুটবল একাদশ ৩-২ গোলে ফকিরহাট আট্টাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে বিজয় চ্যাম্পিয়ান হয়। খেলার নির্ধারিত সময়ে গোয়ালমাঠ ফুটবল একাদশ ও ফকিরহাট আট্টাকা স্পোটিং ক্লাব ১-১ ড্র করে। পরে ট্রাইব্রেকারে গোয়ালমাঠ ফুটবল একাদশ ৩-২ গোলে ফকিরহাট আট্টাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন জীবন দাস, শেখ কামাল আহম্মেদ ও পবিত্র দাস। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার বাগেরহাট সদর সার্কেল মো: মাহমুদ হাসান, পৌর মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী মো: ফিরোজুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী এইচ এম শাহীন, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান,জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনরূল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ সভাপতি হাজরা রেজা সেলিম,আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,সাবেক জেলা ছাত্রলীগ নেতা মীর জয়েসী আসরাফী জেমস, বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা মো: সাখাওয়াত হোসেন,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,কৃষকলীগের সভাপতি কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর,যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুজন দিদার, আওয়ামী লীগ সাংগঠানিক সম্পাদক সেখ কামরুল ইসলাম,দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা সহ টুর্ণামেন্ট কমিটির সকল কর্মকর্তা, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ্এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী