তেরখাদাই ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার বেলা ১১ টায় তেরখাদা ডাকবাংলো কার্যালয়ে শেখ দেলোয়ার হোসেন কে আহ্বায়ক তরিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক, কামরান শেখ কে সদস্য সচিব করে মোট ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হল মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মোঃ সুজাল খান, মোসাঃ দোলেনা বেগম, মোঃ ফরিদ মোল্যা, মোঃ লায়েব আলী শেখ, মোঃ পলাশ, মোঃ একরামুল শেখ, মোঃ ফারুক মীর, সরফরাজ সিকদার (ফরহাদ), শংকর রায়।
উল্লেখ্য আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জানা যায় ৩০ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা প্রদান করা হবে।