মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রৎ্যেক বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদপত্র প্রদান করেছেন, প্রৎ্যেক বীর মুক্তিযোদ্ধাকে আইডি কার্ড দিচ্ছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত পাকা স্মৃতি স্তম্ভ নির্মান ও বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মান করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা ও স্মরন করা ভবিষ্যৎ প্রজম্মের নৈতিক দায়িত্ব। গতকাল বিকালে শাখারীকাঠী মন্দীর প্রঙ্গনে কচুয়ায় (৫নভেম্বর) শাখারীকাঠী গনহত্যা দিবস উপলক্ষ্যে শহীদদেরও প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সরহান নাসের তন্ময়। পরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এর পুর্বে ঐদিন সকালে শাখারীকাঠী বদ্ধভুমিতে শহীদদের প্রতি ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাগেরহাট সদর সার্কেল মো: মাহামুদুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভুইঁয়া হেমায়েত উদ্দীন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী মো: ফিরোজুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী এইচ এম শাহীন, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)প্রভাষ রায়।
বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাসের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম আহ্বায়ক সেখ মোস্তফিজুর রহমান মোস্ত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, বাধাল ইউনিয়নের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ,কৃষকলীগের সভাপতি ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,উপজেলা যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর,যুগ্ম আহ্বায়ক সুজন দিদার, বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন, বাধাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলতাপ হোসেন কোটাল,বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কোটাল,কচুয়া সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: ছত্তার তালুকদার, বাধাল ইউনিয়ন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লাল,আওয়ামীলীগ নেতা গোলাম শোকরানা আজাদ হোসেন বালী,পুলিন বিহারী সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর সহ যুগ্ম¥ আহবায়কবৃন্দ,সেচ্ছা সেবকলীগের সভাপতি সেখ সুমন,সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি সেখ সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক ফকির শহিদুল ইসলাম,মৎস্য লীগের সভাপতি শিকদার রিপন হোসেন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ্এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।