বাগেরহাটের চিতলমারীতে অমর্ত্য ফাউণ্ডেশনের উদ্যোগে অহসায় শিশুদের অবৈতনিক শিক্ষাদানের জন্য অমর্ত্য পাঠশালার উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় উপজেলার শহীদ মিনার রোডের অস্থায়ী কার্যলয়ে এ পাঠশালা ও উনুন ঘরের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন মো. আবদুল কাইয়ুম, শিশু কানন বিদ্যা নিকেতনের পরিচালক মো. হাফিজুর রহমান খান, বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষক মো. কামরুল হোসেন, কাঠশিল্প শ্রমিক ইউনিয়ের সাধারণ সম্পাদ মো. আবুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রহীম শেখ, মো. একরাম কাজী, মো. জেহাদ গাজী, বেল্লাল হোসেন প্রমূখ। এ সময় অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, সাংবাদিক কপিল ঘোষ, সাংবাদিক গোবিন্দ মজুমদার, সমাজ সেবক মাধব ব্রহ্ম।
এ বিষয়ে অমর্ত্য ফাউণ্ডেশনের প্রতিনিধি পংকজ মণ্ডল জানান, দেশের বিভিন্ন স্থানে অমর্ত্য ফাউণ্ডেশনের উদ্যোগে অসাহায় শিশুদের পাঠদানের ব্যবস্থার পাশাপাশি দুপুরের তাদের ফ্রি রান্না করা খাবারের ব্যবস্থা রয়েছে। এরই ধারাবাহিকতায় চিতলমারীতে অসায় শিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু করা হল।