ভৈরবে পরকিয়ার জেরে বর্তমান স্বামী জাবেদ মিয়ার (৩৫) ছুরিকাঘাতে খুন হয়েছেন সাবেক স্বামী রুবেল মিয়া ওরফে(রবিন)। খবর পেয়ে পুলিশ খুনি জাবেদকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায়।
জানা যায়, রবিন ও ঝুমুর পরিবারের অমতে ১৪ বছর আগে বিয়ে করেন। সংসারের স্বচ্ছলতা ফেরাতে রবিন লিবিয়াতে চলে গেলে প্রতিবেশী জাবেদ মিয়ার সাথে ঝুমুর পরকিয়ায় লিপ্ত হয়ে তারা বিয়ে করেন। খবর পেয়ে রবিন দেশে ফিরে আসলে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। এরই জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কথাকাটাকাটির মধ্যে জাবেদ রবিনকে ছুরিকাঘাত করে। আহত রবিনকে উপজেলা হাসপাতালে নিলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। পরে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে রবিন মারা যায়।
ভৈরব থানার ওসি (তদন্ত) মো ঃ শাহজাহান মোল্লা বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায় ঝুমুর বেগমকে নিয়ে বর্তমান স্বামী জাবেদ মিয়া ছুরিকাঘাতে খুন করেছে সাবেক স্বামী রুবেলকে। খবর পেয়ে আমরা অভিযুক্ত জাবেদকে আটক করেছি। লিখিত অভিযোগ পেলে আইনহত পদক্ষেপ নেওয়া হবে।