মুন্সীগঞ্জ শ্রীনগরে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ উপলক্ষে শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সভা কক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজনে সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন আগামী ১১ নভেম্বর যুব মহাসমাবেশ সবাই ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করব। উল্লেখ্য আগামী ১১ ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ আয়োজন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সে মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া উপজেলা ও ইউনিয়নে নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।