নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, দোওয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি, জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পদিক আলফা আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শ্রী গোপাল চন্দ্র অধিকারী, উপ প্রচার সম্পাদক মাস্টার ফণি ভূষণ মহন্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।