নওগাঁর মান্দায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ইউএনওর সভাকক্ষে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ভার্ক মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক মুহা. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুজ্জোহা, সাজেদুর রহমান, দীপংকর রায়, রাকিবুজ্জামান রানা, শিক্ষার্থী হাবিবা আক্তার প্রমূখ।
শেষে ১৭ জন শিক্ষার্থীকে মেধাবী শিক্ষাবৃত্তি ও একজনকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।