বাগেরহাটের চিতলমারীতে শীতকালিন সবজির চারা ক্রেতা বিক্রেতার ভীড় বাড়ছে। কিন্তু ঘূর্ণিঝড় সীতরাংয়ের প্রভাবে ব্যপক ক্ষতি গ্রস্ত হয়েছে বীজতলা। ফলে বাজারে চারার আমদানি কমে গেছে।
এ পরিস্থিতিতে ০২ নভেম্বর (বুধবার) চিতলমারী সদর বাজার ঘুরে দেখাগেছে, বিগত বছরগুলোর তুলনায় হাটে সবজি চারার আমদানি অনেকগুণ কমে গেছে। এলাকা এবং এলাকার বাহির থেকে আগত ক্রেতা বিক্রেতাগন জানান, কৃষিখাতে ঘূর্ণিঝড় দারুন ভাবে ক্ষতিকরে গেছে। ক্ষেতে লাগানো আগাম সবজির চারা সহ বীজতলার তিন ভাগের দুই ভাগই ক্ষতিগ্রস্ত হয়েগেছে। সেকারনে বিভিন্নজাতের চারার মূল্য বেড়ে গেলেও। ঘাটতি থেকেই যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুপ জানান চিতলমারীতে ঘূর্ণিঝড় সীতরাংয়ে শীতকালিন আগাম রবি সবজির লক্ষমাত্রা ধরা হয়েছিলো সাড়ে ৯ শত হেক্টর। সেখানে প্রায় ২৫ হেক্টর জমি বেড়ে যায়।
আপর দিকে ঘূর্ণিঝড় সীতরাংয়ের প্রভাবে ২০ হেক্টর জমির ৮০ মেট্রিকটন সবজি আক্রান্ত হয়। যার ক্ষতির পরিমান দাঁড়ায় প্রায় ১৬ লক্ষটাকা।