কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ডুলদিয়া সহশ্রাম ইউনিয়নের পূর্ব পড়-রা গ্রামে বুধবার দুপুরে বাড়ীর সীমানার মেহগনি গাছকে কেন্দ্র করে মোঃ জামাল উদ্দিন গং ও চান মিয়া গংদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত আহত হয়েছে ৫ জন। আহতদের মধ্যে গুরুতর আহত নাঈম মিয়া (১০) ও চাঁন মিয়া (৫০) কে নিকলী সরকারী হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন গংরা দীর্ঘদিন ধরে চাঁন মিয়া গংদের বাড়ীর সীমানার জায়গা ও গাছ দখল করার জন্য চেষ্টায় লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় জামাল উদ্দিন গং এর বাবুল মিয়া, হাবুল মিয়া, আজিজুল মিয়া সহ ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে এই ঘটনার সূত্রপাত হয়। এই ব্যাপারে চাঁন মিয়া বাদী হয়ে জামাল উদ্দিনকে প্রধান আসামি করে বাবুল মিয়া, হাবুল মিয়া, আজিজুল মিয়া সহ অজ্ঞাত কয়েকজনের নামে কটিয়াদী থানায় গতকাল বিকেলে একটি অভিযোগ দায়ের করেন।