জামিরা বাজার স্কুল এ- কলেজের এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১১টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যাপক গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ ইউনুচ আলী, নজরুল ইসলাম, প্রভাষক সমীর কুমার বিশ্বাস, পরিচালনা কমিটির সদস্য মাসুদুর রহমান সরকার, শেখ আহাদ আলী, শিক্ষার্থীদের মধ্যে রজনী খাতুন, জুলি খাতুন, মারিয়া খাতুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।