জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে যুব সমাবেশ, রক্তের গ্রুপ নির্নয়, র্যালী এবং পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পিআইও মোঃ রফিকুল ইসলাম, ইউআরসি ইন্সটেক্টর মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, এস এম বাবুল রেজা, মারিয়া ভুইয়া মেরী, ফৌজিয়া জেসমিন, সালাহউদ্দিন আহমেদ, সজীব হাসান জসিম প্রমুখ। সভায় প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।