কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি ও সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রায় এক লাখ জনগণ প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে সুপেয় পানি, জনবলসহ নানাবিধ সংকট বিরাজমান। এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে হাসপাতালে দেখা যায়, সুপেয় পানীয়জলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অপরিস্কার খোলা পুকুরের অনিরাপদ পানি রোগীদের জন্য সরবরাহ করা হচ্ছে। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে প্রাপ্ত সৌর চালিত পানি সাপ্লাাই মেশিনটা অকেজো অবস্থায় পরে আছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক বছর আগে ওই সাপ্লাাই মেশিনের ব্যাটারী চুরি হওয়ায় অকেজো হয়। তারপর আর ঠিক না করায় পরিত্যক্ত অবস্থায় আছে। সরকারি পানির লাইনটি যান্ত্রিকসহ নানা ত্রুটির কারণে বন্ধ আছে। তার কোন সংস্কারের উদ্যোগ নেই। এই অবস্থায় রোগীদের সেবার মান প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গণ্যমান্য ব্যক্তি জানান, রোগীদের প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে এমনটা হচ্ছে। আরো দেখা যায়, নাগরিকদের জন্য সেবার তথ্য প্রদানের বোর্ডগুলো অস্পষ্ট হয়ে পরে আছে। ঝোপঝাড়ের মধ্যে থাকা স্টাফ কোয়াটার ভবনগুলোও জরাজীর্ণ হয়ে আছে।
হাসপাতালের ভিতরে গেলে আঁতকে ওঠার মতো অবস্থা! জরাজীর্ণ ভবনে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় মায়েদের সেবা কার্যক্রম চালানো হচ্ছে। এই রুগ্ন ভবনের ছাঁদ ধ্বসে ২০১৯ সালের ২৪ আগস্ট শনিবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন ঘুমন্ত রোগী আঃ মান্নান মীর (৮৫) আহত হন। এরপর স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী (এইচইডি) মোঃ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করেন। তখন রোগীদের পাশের নতুন ভবনের বারান্দায় সরিয়ে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৮২-৮৩ অর্থ বছরে ৩১ শয্যার এই ভবনটি নির্মিত হয়। ২০১৯ সালের ওই দুর্ঘটনার পর গত তিন বছরেও নতুন কোন ভবন নির্মিত হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সম্প্রতি পুরাতন ভবনটির সংস্কারের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দের কাজ শুরু হলেও তা মানসম্মতভাবে হচ্ছে না বলে জানায়।সংস্কার কাজে পুরাতন জানালা,দরজা গ্রীলে রং লাগানো হয়েছে।
কচুয়া হাসপাতালে রয়েছে হরেক সমস্যা। আধুনিক এক্সরে মেশিন, মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব না থাকায় রোগীরা সেবা বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ লোডশেডিংয়ের সময় রোগীদের আলোতে রাখার জন্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় একটি জেনারেটর মেশিন প্রদান করেন। রোগীদের অভিযোগ, জেনারেটর মেশিন থাকা সত্বেও বিদ্যুৎ চলে গেলে রাতে ভূতুড়ে পরিবেশে তারা থাকেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কচুয়া হাসপাতালে ২৯ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৫ জন। তাদেরমে
উপস্থিতি অনিয়মিত। তারমধ্যে বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.স.ম মাহামুবুবুল আলম এক মাসের অর্জিত ছুটিতে আছেন। আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিশংকর পাইক প্রশিক্ষণে ঢাকায়। এ ছাড়া ১০ জন বিশেষঞ্জ চিকিৎসক থাকার কথা থাকলেও নেই একজনও।স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংযুক্তিতে ৭জন চিকিৎসক পাঠালেও তার ২জন ডাক্তার পেষনে অন্যত্র চাকরি করছেন ও বাকী ৫জন ১জন চিকিৎসক সিপটিং ডিউটি করছেন।
স্টাফ নার্স ৩০ জনের মধ্যে তিন জন বিএসসি প্রশিক্ষণে খুলনায় আছেন, মাতৃত্বকালীন ছুটিতে আছেন দুই জন। এছাড়াও মিডওয়াইফারী ছয়জনের একজন আছে মাতৃত্বকালীন ছুটিতে। দুইজন আয়ার একজন ডেপুটেশনে চিতলমারীতে রয়েছে। ল্যাব টেকনোলজিষ্ট তিনটি পদই খালি। এইচআই দুইটি পদে একজনও নেই। এএইচআই পদে পাঁচ জনের মধ্যে আছেন তিন জন। মাঠকর্মী ২৫ জনের জায়গায় রয়েছে ১৫ জন। এমএলএসএস পদে ৪ জনের জায়গায় আছে দুইজন। ওয়ার্ডবয় তিন জনের মধ্যে দুই জন আছেন।
এই ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনি শংকর পাইক জানান, পানীয়জল সংকট মোকাবেলার চেষ্টা চলছে। জায়গা সংকুলান না হওয়ায় রোগীদের পরিত্যক্ত ভবনে রাখতে হয়। নতুন ভবনের জন্য স্বাস্থ্য প্রকৌশলী বিভাগে একাধিকবার চিঠি দেয়া হয়। তারপর ভবনটি সংস্কারের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ আসে। সিসিউল অনুযায়ী কাজ মানসম্মতভাবে না করলে ঠিকাদার বিল পাবেনা। লোকবল সংকটের বিষয়টি উধ্র্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।