খুলনার পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তর যৌথভাবে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, গাছের চারা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে। মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন রাজিবুল হাসান, আনসার ও ভিডিপি মৌলুদা খাতুন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক স ম হাদিউজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, গোবিন্দ দে, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, সফল যুব নারী সীমা দাশ, রাজিয়া সুলতানা, পুতুল রজক ও শিবপদ দাশ প্রমুখ। অনুষ্ঠানে ৭ জন প্রশিক্ষণার্থী যুবকে ৩ লাখ ২০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা থেকে পরিচালিত জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সবশেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে গাছে চারারোপন করেন।