“প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা মৎস্য কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নেির আলম সিদ্দিকী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন ট্রেডে ১১জন যুব ও যুব মহিলাকে ৫ লাখ ৭০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।