নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে দুই জোড়া ভারতীয় মহিষ আটক করেছে ১৬ বিজিবি টহল দল। নিতপুর ক্যাম্পের হাবিলদার শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে শীতলী ঘাট এলাকা থেকে মহিষ গুলি আটক করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানান। ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল আসাদুজ্জামান পিএসসি জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে সীমান্তে বিজিবি সদস্যরা শতর্ক রয়েছে বলে মহিষ আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।