নীলফামারীর ডিমলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মোবাইল ফোনে মামলার হুমকি দিচ্ছেন উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক মোহাঃ এনামুল হক(গ্রেনেট)।
তিনি ঘুষ দূর্নীতির অভিযোগ থেকে বাঁচতে অভিনব কৌশলে ডিলার মিলার ও ব্যবসায়ীদের নিকট ঘুষ না নেওয়ার বিষয়ে তার ইচ্ছেমত গদ লিখে তাতে সবার স্বাক্ষর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যেখানে স্বাক্ষরগুলো একই কলমের এবং অনেকে বিভিন্ন মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি তাদের স্বাক্ষর দেখানো হয়েছে। এতেই প্রতিয়মান হয় যে তিনি তাদের স্বাক্ষর জাল করেন।
এর আগে তিনি পরিচ্ছন্ন কর্মী ভুয়া নিয়োগ দেখিয়ে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের আনোয়ার হোসেনের নামে তিন মাসের বেতন উত্তোলন করে আত্মসাৎ করেন।
প্রসঙ্গত, চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্দেগ হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপজেলায় নিয়োগ প্রাপÍ ৪১ জন ডিলারের প্রত্যেকের কাছে তিনি অফিসিয়াল খরচ দেখিয়ে ১০০০ টাকা করে মোট ৪১ হাজার টাকা হাতিয়ে নেন। খোলা বাজারের ৪ জন ডিলারের নিকট টন প্রতি ২০০ টাকা করে নেন ঘুষের টাকা।
চলতি মৌসুমে ধান ছাটাই হয় ৩৮৭ মেট্রিকটন সেখানে প্রতিটনে ২০০ টাকা করে মোট ৭৭ হাজার ৪০০ টাকা হাতিয়ে নেন তিনি। ইতঃপূর্বে খন্ড কালীন পরিচ্ছন্ন কর্মী তহিদুল ইসলামকে গুদামের চাল চুরির দূর্নীতির সাথে জড়িত থাকার কারণে বরখাস্ত করা হয়েছিল। তাকে খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক তার নিকট ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহন করে পুনরায় নিয়োগ প্রদানের পায়তারা করেন। বর্তমানে তহিদুল ইসলাম ডিমলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে খন্ড কালীন পরিচ্ছন্ন কর্মী হিসেবে দায়িত্বরত আছেন। ডিমলা হিসাব রক্ষক অফিসের তথ্য অনুযায়ী জানাযায়, তহিদুল চলতি অর্থ বছরের জুন পর্যন্ত সরকারী ভাবে পরিচ্ছন্ন কর্মির বেতন ভাতা উত্তোলন করেন। খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে গ্রামের বাড়ী রংপুর জেলার কাউনিয়া উপজেলার মধুপুর হতে ডিমলায় কর্ম দিবসে সপ্তাহে দুদিন অফিস করেন। এবং কর্মস্থলে আসেন দুপুরে চলে যান বিকেল ৩টার মধ্যে। তিনি অফিস না করার কারণে উপজেলার প্রায় ২০০০ ভোক্তা অনলাইনে তাদের নাম সংযুক্ত না করার কারণে প্রধানমন্ত্রীর হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ২ মাসের চাল উত্তোলন হতে বঞ্চিত হয়েছে।
অনুসন্ধানের ভিত্তিতে আরো জানাযায়, তিনি খাদ্য বিভাগে যোগদানের আগে পুলিশ বাহিনীতে চাকুরী করেন। সেখানে চাকুরীর শুরুতেই ফেন্সিডিল বহনরে অপরাধে এনামুল হক চাকুরিচ্যুত হন। বৈবাহিক জীবনে তিনি এক সন্তানের জনক। তিনি বিয়ে করেছেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায়। বিয়ের পর তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জানতে পারেন তার স্বামী এনামুল হক ফেন্সিডিল নেশায আসক্ত। এ বিষয়ে পারিবারিকভাবে কয়েক বার সালিশ বৈঠক হলেও এনামুলের কোন পরিবর্তন না হওয়ায় স্ত্রী ও সন্তান গত চার বছর ধরে বাবার বাড়ী দিনাজপুরের সেতাবগঞ্জে অবস্থান করছেন।
এ বিষয়ে (গত ২৫/২৬ অক্টোবর ২০২২) দেশের প্রথম শ্রেনীর পত্রিকা সহ প্রায় অর্ধশতাধিক প্রিন্ট পত্রিকা ও অনলাইনে রিপোর্ট প্রকাশিত হওয়ার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের নামে মামলা করার হুমকি প্রদান করছেন। অপর দিকে বিভন্ন দালালের মাধ্যমে সাংবাদিকদের ম্যানেজ করার পায়তারা চালিয়ে যাচ্ছেন বলে জানান সাংবাদিকবৃন্দ।
ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন বলেন, প্রকৃত সাংবাদিকদের কাজ সমাজে বিভিন্ন অনিয়মের চিত্র পত্রিকার মাধ্যমে তুলে ধরা। তিনি ঘুষ দুর্নীতির সাথে জড়িত বলেই সাংবাদিকরা যথাযথ প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে রিপোর্ট করেছে। সেজন্য তিনি তার অপকর্ম ঢাকতে সাংবাদিকদের মামলার হুমকি দিচ্ছে। তিনি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক অভিযুক্ত খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে। সাংবাদিকদের মামলার হুমকি দেয়ার বিষয়ে তার বিরুদ্ধে সাংবাকিরা আন্দোলনে নামতে বাদ্ধ হবে।