বাংলাদেশ স্কাউটস্ চিতলমারী উপজেলার ১৩ তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায়, চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ চিতলমারী উপজেলার সভাপতি সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন নেছা, বাগেরহাট জেলা স্কাউটস্ কমিশনার মোঃ অসাদুল করিম, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ অরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুন হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও স্কাউটের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ও নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা সহ অনেকে স্কাউট সম্পর্কিত আলোকপাত করেন।
দ্বিতিয় অধিবেশনে আগামী তিন বছরেরজন্য একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটস্ কমিশনার এসএমএ সোয়েল।