কচুয়ায় সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মৃনাল কান্তি সাহার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)হরপ্রসাদ মিস্ত্রীর সভাপতিত্বে কলেজের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক আশুতোষ কুমার হালদার, সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, প্রভাষক সুযষ কান্তি মন্ডল,প্রভাষক মো: মহিউদ্দিন,প্রভাষক কৃষ্ণ দাম ও বিদায়ী অতিথি সহকারী অধ্যাপক মৃনাল কান্তি সাহা সহ বিভিন্ন শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন বিভিন্ন শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।