‘শোষনের বেড়াজালে মানুষের প্রাণ মুক্তির মিছিলে লড়াইয়ের গান’-এ শ্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পাবনার চাটমোহরে। এ উপলক্ষে উদীচী শিল্পগোষ্ঠী চাটমোহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্ট (বালুচর) এলাকার হারডো হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী শিল্পগোষ্ঠীর চাটমোহর শাখার সভাপতি এস এম মিজানুর রহমান। চাটমোহর শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সঞ্চালনে বক্তব্য রাখেন,সিপিবি'র পাবনা জেলা সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী,সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন,সাংস্কৃতিক কর্মী ইশারত আলী,জাহাঙ্গীর আলম মধু,জেমান আসাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী এম মাসুদ রানা।