‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ৩১ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সুসং আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এরপর ঐ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম¥দ রাজীব-উল-আহসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূইঁয়া, মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো.আশরাফুজ্জামান,দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, তথ্য আপা জান্নাত আরা পপি, সুসং আদর্শ বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া, সাংবাদিক কলি হাসান ওয়ালী,সাংবাদিক পলাশ সাহা,আল নোমান শান্ত প্রমুখ।