দুর্গাপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ৩১ অক্টোবর সকাল ১১ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে পদাধীকার বলে সভাপতিত্ব করেণ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।
বিগত সভার কার্য বিবরনী পাঠকরার পর ধারাবাহিকভাবে আলোচনায় অংশনেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,প্রবীন রাজনীতিক বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হেসেন তালুকদার,অফিসার ইন-চার্জ(ওসি) শিবিরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, বিজিবি প্রতিনিধি নূর মোহাম্মদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনপ্রতিনিধিগন।
সভায় সার্বিক আইনশৃংখলা বিষয়ে বিষদ আলোচনা করা হয়। বিশেষ করে প্রেসক্লাব মোড় এবং কালিবাড়ী মোড়ে অঘোষিত অটোস্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।