মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ইলিশে প্রাণ ফিরে পেয়েছে দেশের প্রসিদ্ধ মৎস্য বন্দর চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। শনিবার প্রথম দিন স্থানীয় জেলেদের আহৃত ইলিশ আসায় আড়তগুলোত চাঙ্গা হয়ে উঠেছে। সামনে ইলিশের সরবরাহ আরো বাড়বে।তবে ইলিশের দাম কিন্তু এখনো সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে।
তবে,জেলা মৎস্য কর্মকর্তার দাবি এবার মা ইলিশ রক্ষার অভিযান সফল হয়েছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুর অঞ্চলে গত ২২ দিনে ৬ হাজার ৭৮৯ কেজি ইলিশসহ ১ হাজার ১৮৯ জন জেলেকে আটক করে। এ সময় ৪০ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৮৭৭ মিটার কারেন্ট জাল, ৪৮১টি নৌকা, ৮টি ট্রলার ও ৪টি স্পিডবোট জব্দ করে।
৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় সাগর ও নদ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।
ছবিতে- চাঁদপুর মাছঘাটে চেয়ারম্যানের আড়তে পাইকারি ইলিশ ক্রয় বিক্রয়ের দৃশ্য।