রাজশাহীর বাগমারায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের উদ্যোগে শনিবার (২৯অক্টোবর) এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বাগমারায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে বের হওয়া র্যালী ভবানীগঞ্জ বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপসহকারি উদ্ভিত সংরক্ষন কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ।