কুড়িগ্রামের রাজারহাটে কমিউনিটি পুলিশি ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯অক্টোবর) দুপুরে রাজারহাট থানার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, ওসি তদন্ত প্রানকৃষ্ণ ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু প্রমূখ। কমিউনিটি পুলিশিং ডে’তে রাজনৈতিক নেতৃবৃন্দ, থানার পুলিশ অফিসার, বিভিন্ন এলাকার গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।