কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃংখলা সর্বত্র এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দুর্গাপুর থানা কর্তৃপক্ষের উদ্যোগে ও আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে থানা চত্বরে এই ডে উদযাপিত হয়।
এ উপলক্ষে ইন-ডোর র্যালি শেষে এস.আই সৌরভ সাহা’র সঞ্চালনায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যদেন সিপিএম অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা। সভাপতি ও প্রধান আলোচক হিসাবে ছিলেন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল-আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা আঃ হক, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,এসআই মোঃ রিপন মিয়া,এসআই মোঃ শফিউল আলম, সিপিএম আলতাবুর রহমান কাজল, সিপিএম মোঃ নুরুল আকরাম খান প্রমুখ। এতে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।