‘কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র ’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।
এ সময় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আন্য়োর হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এ- অপস) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আল আমিন, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক পিপিএম প্রমুখসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।