যশোরের মণিরামপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে এক বিধবা নারীর দুটি গরু ও দুটি ছাগল সহ গোয়ালঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আম্রঝুটা গ্রামে।
প্রতিবেশী সামাদ বিশ্বাস জানায় মৃত. আজিজ সরদারের বিধবা স্ত্রী মর্জিনা বেগম গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য ধোয়া দিতে আবর্জনার সাথে গোবরের তৈরি করা জ্বালানি (বোড়ে) আগুন ধরিয়ে রাখে। সে আগুন থেকে গভীর রাতে গোয়ালটিতে রাখা গরুর-ছাগলের পাশাপাশি কাঠ ও পাটখড়িতে আগুন ধরে। এ সময় স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গোয়ালঘরে থাকা দুইটি গরু, দুইটি ছাগল, জ্বালানি কাঠ ও গোয়াল ঘরের টিনের ছাউনি পুড়ে ছাঁই হয়ে যায়।
এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অসহায় বিধবা মর্জিনা বেগম দাবী করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দিলীপ কুমার সিংহ।