নওগাঁর মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ উপলক্ষে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে বাসস্ট্যান্ডে সমাবেশ ও আলোচনা সভা, কেক কাটা ও সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সমাবেশে প্রধান অতিথি, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন মন্ডল প্রধান বক্তা এবং সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস, এম, হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রতিনিধি দলের সদস্য কাজী আবদুস সোবহান এতে সভাপতিত্ব করেন।
আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও প্রতিনিধি দলের সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক ও প্রতিনিধি দলের সদস্য শাহাদৎ হোসেন শান্ত, সদস্য চঞ্চল রহমান, সোহাগ হোসেন, এরশাদ আলী, খায়রুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান জিল্লুর, সদস্য শিহাব রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, ১নং সদস্য আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা হানিফ মণ্ডল প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিন ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের সদস্য সাজেদুল ইসলাম সাজ্জু, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী কুমার মন্ডল রনি, ছাত্রদল নেতা রহমত আলী, উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।