বগুড়া সারিয়াকান্দিতে ৬ বছরের মেয়ে শিশু
ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব (১৫) নামের একজন
অস্টম শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আহসান উপজেলার হাটশেরপুর
ইউপির দক্ষিণপাড়া গ্রামের সায়েদ বাদশার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু আহসান হাবিবের ছোট বোনের
সাথে খেলাধুলা করত। ২৪ অক্টোবর বিকালে আহসান ভিকটিম শিশুকে কৌশলে তার
নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে না বলতে সে
ভিকটিম শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে। শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পরলে
পরিবাবের কাছে তখন সে ধর্ষণের ঘটনা শিকার করে। এরপর গত ২৫ অক্টোবর ভিকটিম
শিশুটিকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে
তার অবস্হার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ধরনের ঘটনায় বাদী হয়ে ভিকটিম
শিশুটির মা সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন,
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আহসানকে গ্রেপ্তার করে বগুড়া জেলা জজ
আদালতে প্রেরণ করা হয়েছে।