বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের একমাত্র অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বেলুর উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। এরআগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধক রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। অনুষ্ঠানের আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সভাপতি অজয় সরকার দুলুর সভাপিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম। ওই অনুষ্ঠানে সকলের অংশগ্রহণে একটি বিশাল শোভাযাত্রা রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে শুরু হয়ে ডিসি'র মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও কালেক্টরেট সুরভী উদ্যানে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।