বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছায় শিক্ষক দিবস উপলক্ষে রালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ও সেলিম রেজা, লুবনা তাক্ষী। অনুষ্ঠানের আয়োজক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বি এম কামরুজ্জামান জাহাঙ্গীর। অনুষ্ঠানের শুরুতে কোরআন এবং গীতা পাঠ করেন আবদুর রশীদ এবং গোপাল চন্দ্র রায়।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, প্রধান শিক্ষক আবদুস সামাদ, মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বেসরকারি শিক্ষকগন দাবী করেন শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে পারলে দেশ সমৃদ্ধ হবে।