“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ বিষয়কে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস ২০২২ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি র্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরকেডিএস বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজাজামান মিলন, তাফালবাড়ি স্কুল এ- কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আঃ জলিল আনোয়ারী, অধ্যক্ষ আঃ রহিম খান, গগণ দাখিল মাদ্রাসার সুপার ওবায়দুল হক, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক নেতা জাকির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচীব শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আগামীতে কৃতজ্ঞতা জানানোর আহব্বান জানান। তিনি শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদেও প্রতি অনুরোধ জানান। বক্তারা শিক্ষক দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর সাথে বেসরকারী মাধ্যমিক স্কুল কলেজকে জাতীয় করনের দাবী জানান।