বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ স্কাউট শরণখোলা উপজেলার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নুর-ই আলম ছিদ্দিকী। সভা পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামাল বাদল।
বুধবার অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ সরওয়ার আলম, সহকারী কমিশনার আসাদুজ্জামান মিলন, মোঃ সোহরাব হোসেন, নাসির উদ্দীন মুক্তা, উপজেলা কাব লিডার কেএম বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ ফরিদ আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওসমান গনি, প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক, প্রধান শিক্ষক সেলিম হোসেন
সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটসের কার্যক্রম গতিশীল ও সুষ্ঠ ভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ ছাড়া কাব ক্যাম্পুরি সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাইককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। উপজেলা স্কাউটসের একটি টিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটিং কার্যক্রম পরিদর্শনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।