‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে শিক্ষক দিবস-২০২২। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়ার সভাপতিত্বে ও অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান, জেলা পরিষদ সদস্য আবদুল হান্নান, পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান, পবিত্রঝাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুজ্জাহের, অন্নদানগর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকতার হোসেন লিটন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রধানসহ অনেকে। শিক্ষক দিবসের আলোচনায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার ২ শতাধিক শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।