কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক দিবসের বিশাল র্যালীর নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কলেজের শিক্ষকবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজো মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সীতা রানী দত্ত, সাধারণ সম্পাদক শামীম আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নূর হায়দার, প্রাথমিক শিক্ষক সোসাইটির সভাপতি মোঃ মিজবাহ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মর্জিনা খাতুন সহ সকল শিক্ষকবৃন্দ।