কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলরদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনা সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন। এ সেমিনারে প্রধান অতিথি নিরাপদ খাদ্য কর্মসূচির যুগ্ম সচিব মোছাঃ শাহনেওয়াজ দিলরুবা খান বলেন প্রতিবছর ১০ জনের মধ্যে একজন নিরাপদ খাদ্যের অভাবে মারা যান। তিনি বলেন ৫ বছরের নিচে বিশ্বে ১ লক্ষ ২৫ হাজার শিশু নিরাপদ খাদ্যের অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হন। তিনি আরও বলেন, এখন থেকে আমাদের সবাইকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ করার সবাইকে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, মহিলা ভাইস চেয়ারম্যান গোল নাহার ফারুক, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আমিনুর রহমান ভূইয়া, কৈলাগ ইউপি চেয়ারম্যান কায়ছার এ হাবীব, মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজী সহ এ সেমিনারে আরও ২৫ জন অংশগ্রহণ করেন।