‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লে¬াগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার সহ¯্রাধিক শিক্ষক অংশ নেয়। র্যালি শেষে পাইকগাছা প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাঁতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাঁতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আবদুল মান্নান গাজী সহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশনেন। উল্লেখ্য, এদিন সকাল ১১টায় পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশ মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। এর পরপর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সহ পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। পৃথক দু'টি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও থানার ওসি মো. জিয়াউর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক সহ এনজিও প্রতিনিধিরা।