বাগেরহাটের চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামে অতর্কিত সন্ত্রাসী হামলায় ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন শান্তিখালী গ্রামের রাজিব শেখ, আলামিন, ইউসুব আলী,রাসেক শেখ ও শরিফা বেগম।
আহতদের অনেকে বিভিন্ন কিøনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে গুরুতর আহত রাজিবকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। রাজিব শেখ স্থানীয় ইউসুব শেখের ছেলে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে এঘটনাটি ঘটেছে চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামে।
ম্যাজের খোলশ দিয়ে কয়েকটি ছেলেকে চাঁড়া না খেলতে ধমক দেয়ার কারণে প্রতিপক্ষের সংঘবদ্ধ দুর্বৃত্তদল উল্লিখিত ভিকটিমদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাত্ত ও ফুলা জখম করে বলে ভুক্তভোগিরা জানিয়েছে।
স্থানীয় শেখ ফিরোজ আহম্মেদ জানান, দুপুর আড়াইটার দিকে কয়েকটি ছেলে ম্যাজের খোশা (খোলশ) দিয়ে চাড়া খেলার সময় আহত রাজিব শেখ তাদের বাঁধাদেন। বাঁধায় ক্ষিপ্তহয়ে হিজলা ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য মোঃ ফারুক মোল্লার ছেলে মাফুজ মোল্লা ও তার সঙ্গীয় লোকজন অতর্কিত হামলা চালিয়ে রাজিব সহ তার লোকজনকে আহত করে।
ঘটনা সংক্রান্তে জিহজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহিন জানান, ফারুক মোল্লা শান্তিখালী ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিমের দায়িত্বে আছেন। তিনি সহ তার পক্ষের দুইজন আহত হয়েছে জেনেছি। স্থানীয় ভাবে মিমাংশার জন্য বলে ছিলাম। আলামিন পক্ষ রাজি থাকলেও গ্রাম পুলিশ ফারুক মোল্লা সাড়া দেয়নি। শুনেছি উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে।