বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী দিপক কর্মকার(৪১)কে পিটিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনতাই করেছে একটি চক্র। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে এ ছিনতায়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা দিপকের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও ৯আনা স্বর্নাঙ্কার নিয়ে যায়।
মারধরের শিকার দিপক কর্মকার মোরেলগঞ্জ উপজেলার সেরেস্তাদারবাড়ী এলাকার মৃত জীতেন্দ্রনাথ কর্মকর্তারের ছেলে। মোরেলগঞ্জ বাজারের নিউ প্রভাত জুয়েলার্সের মালিক। আহত দিপক মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দিপক কর্মকার বলেন, 'প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় ৮-১০জন যুবক তাকে ধরে নিয়ে মারপিট করে সাথে থা স্বর্ণালংকার, টাকা ও দোকানের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অলংকারের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি দিপক ফেরৎ পেলেও নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মানিব্যগ ফেরৎ পাইনি'।
এদিকে স্বর্ণ ব্যবসায়ী দিপকের অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দিপক কর্মকার আর বলেন, হামলকারীরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় তারা আমার উপর হামলা করেছে। টাকা না দিলে দেখে নেওয়ার হুমকীর অংশ হিসেবে এই হামলা হয়েছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এই ব্যবসায়ী।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক অনুপম ঘোষ বলেন, স্বর্ণ ব্যবসয়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় এজাহার নামীয় ৮জনের ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুইজনকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।