রংপুরে জেলাক্রীড়াবিদ ও ক্রীড়া সেবীদের করোনকালীন বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াশীল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুরে জেলাক্রীড়াবিদ ও ক্রীড়া সেবী ৮০ জনকে করোনকালীন বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপন্থিত ছিলেণ রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল আলম, নির্বাহী সদস্য রুবায়েদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।