বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া ’রূপা চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে রোববার সকাল ৯টায় সরেজমিনে এ পরিদর্শন করা হয়। অত্র বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সমাজকল্যাণ উপ সচিব বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, মোল্লাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, রূপা চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি দিল ফারজানা ফারুকী বিথি, চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইলিয়াস হোসেন, রূপা চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব শেখ, সহকারি শিক্ষক তানিয়া দত্ত, মাহমুদা খানম, শেখ কামরুজ্জামান, শরিফুল ইসলাম, কুইন রহমান, নাজমুন নাহার, তাজ উদ্দিন মিয়া প্রমূখ।