কেন্দ্রীয় কমিটির নির্দেশনার অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র খুলনার পাইকগাছা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২২ অক্টোবর শনিবার বিকেলে কপিলমুনি নিউজ প্লেসে সংগঠনের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী সহ ২৭ সদস্যের কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। যার মোখিক অনুমোদন দিয়েছেন বিএমএসএস’এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব মো. সুমন সরদার। যা পরবর্তীতে সাংগঠনিক প্রক্রিয়ায় প্রকাশ করা হবে। কমিটি গঠন অনুষ্ঠানে কেন্দ্রীয় অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জি.এম মিজানুর রহমান মিজান। অনুমোদিত পাইকগাছা উপজেলা কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি শেখ আবদুল গফুর, সিনিয়র সহ-সভাপতি আবদুল মজিদ, জিএম আসলাম হোসেন, হাফিজুর রহমান (রিন্টু), সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, এ কে আজাদ ও মহানন্দ অধিকারী মিন্টু, সাংগঠনিক সম্পাদক তপন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নাদীর শাহ ও কাজী সোহাগ, প্রচার সম্পাদক মো. শাহরিয়ার কবির, কোষাধ্যক্ষ শাহ-জামান বাদশা, দপ্তর সম্পাদক এস কে আলীম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ. সবুর আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মিলন দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ, কার্যকরী সদস্য শেখ দীন মাহমুদ, সেকেন্দার আলী, এইচ এম এ হাশেম ও মো. আসাদুল ইসলাম। সাধারণ সদস্যরা হলেন ইসহাক আলী, পূর্ণ চন্দ্র মন্ডল, মাজাহারুল ইসলাম মিথুন, এস এম আবদুর রহমান, মো. ইকবাল হোসেন, জি এম মোস্তাক আহম্মেদ, শেখ খায়রুল ইসলাম ও মো. শফিয়ার রহমান। এ ছাড়া তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি হচ্ছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান, কেন্দ্রীয় সহ সম্পাদক এস এম বাবুল আক্তার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এ গফুর। নবগঠিত পাইকগাছা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ সহযোদ্ধাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো. সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ছাড়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবেদ আলী, সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ সহ সকল বিভাগীয় নেতৃবৃন্দ।