কিশোরগঞ্জের হোসেনপুরে ১২ জন অসহায় ও জটিল রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজের কাছ থেকে অনুদানের চেক গ্রহন করেন সুবিধাভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ।
সুবিধাভোগীরা হলেন- উপজেলার চৌদার গ্রামের সুজন মিয়া ৫০ হাজার টাকা, ধূলজুরী গ্রামের বিল্লাল হোসেন ৫০ হাজার টাকা, মেছেড়া গ্রামের মিজানুর রহমান ৫০ হাজার টাকা, কাইছমা গ্রামের রাজিবুল আলম রাজন ৫০ হাজার টাকা, উত্তর জামাইল গ্রামের আ: রাশিদ ৫০ হাজার টাকা, টান সিদলা গ্রামের রিয়াজ উদ্দিন ৩০ হাজার টাকা, ঢেকিয়া গ্রামের মোসলিম উদ্দিন ৩০ হাজার টাকা, নান্দানিয়া গ্রামের মফিজ মিয়া ৩০ হাজার টাকা, বিলচাতল গ্রামের আনার বেগম ৩০ হাজার টাকা, ধুলিহর গ্রামের আবদুস সাত্তার ৩০ হাজার টাকা, পূর্ব দ্বীপেশ্বর গ্রামের মাজিম উদ্দিন ৩০ হাজার টাকা ও পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের খলিল মিয়া ২০ হাজার টাকা।
চেক বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপণ্ডপ্রশাসনিক কর্র্মকতা স্বপন কুমার বর্মন।