উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সহযোগিতায় বাগেরহাটের কচুয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল "বর্জ্যরে পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন" "হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই" এমন স্লোগানকে সামনে রেখে সকাল ১১ টায় শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা ও উপজেলা চত্বর থেকে র্যালীর অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস,তথ্য কর্মকর্তা বিজয়া লোপা,কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার মন্ডল,সমর হালদার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত পাইক সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী প্রমূখ।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে একটি করে সাবান বিতরণ করা হয়।