বাগেরহাটের কচুয়ায় বাংলাটিভি ও দৈনিক মানব কন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানাযায়,পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের মৃত আবদুল মজিদের ছেলে সাবেক ছাত্র নেতা মোঃওবায়দুল হোসেন(৩৪) সাংবাদিক আব্দুল্লা আল ইমরানের উপর হামলা চালায়।হামলার তার সাথে নেতৃত্ব দেন এ কী ইউনিয়নের আলামিন ফকির(৩৫),মাহবুবুর রহমান(৬৫),এস্কেন্দার ফকির(৫৫)।
ঘটনাটি নিয়ে মৃত হাসেম আলী শেখের ছেলে ফজলুর রহমান (৭০) বাদী হয়ে কচুয়া থানার একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র জানাযায়,বাদী ফজলুর রহমানের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছে।আদালতের রায়ের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে বাদী তার জায়গা ভোগদখল করে আসছে। কিন্তু হটাৎ করে মাহবুবুর রহমান ১৪৪ ধারায় মামলা দায়ের করেন বলে অভিযোগে উল্লেখ করে।আর এটাকে কেন্দ্র করে ১৮ অক্টোবর সকালে কচুয়া ভূমি অফিসের নায়েব তদন্তে যায়।প্রথিমধ্যে বিবাদী পক্ষের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা ফজলুর রহমানের ভাইপো সাংবাদিক ইমরানের উপর মোঃ ওবায়দুল হোসেন হামলা চালায়।এসময় আরো কয়েক জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।হামলার শিকার সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানায় তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।